Welcome
Free online Bangla books library for Bangali students, teachers, and the classic enthusiast.
- বাংলা বই একেবারে ফ্রি।
- হাজারের উপর বাংলা বইয়ের সংগ্রহ।
- আপনার পছন্দের উপন্যাস, কবিতা, গল্পের বই, শুধু আপনারই জন্য।
- বই ডাউনলোড করা খুবই সহজ।
Why Rashal.com?
|
My Bangla!my proud! I am proud for being bangali. i am very proud for Rabindranath Tagore,Kazi Nazrul Islam, Jibanananda Das....As a Bangali we have ample collections of great literature, consequently a huge collections of books that entertain us and teach us the civilization as well. We all know a book can guide a man to be perfect. Why do we not take the chance to be a better human being? We have resources, we have books. So, Be a perfect man join the rashal.com and read more you can. Just mind three things. Thats are Books,Books and Books. |
|
আমরা বাঙ্গালি। আমরা মহান এক জাতি সত্তার উত্তরাধিকারী। আমাদের আছে হাজার বছর ধরে চলা এক সাহিত্যিক গতিধারা। এই সাহিত্য আমাদের মননের প্রতিচ্ছবি। সাহিত্যের গতিধারায় আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশের মত সাহিত্যিকদের। রবীন্দ্রনাথ আমাদের সম্মোহিত করে, নজরুল জাগ্রত করে, জীবনানন্দ আমাদের প্রকৃতির দিকে ফেরায়। আমরা গীতাঞ্জলীর সুরে ভাসি, বিদ্রোহী কবিতার বাণী আমাদের রক্তে জ্বালা ধরায়, রূপসী বাংলায় আমরা নতুন করে বাংলার রূপে মুগ্ধ হই। এই মহান লেখকদের সকল বইয়ে আমাদের বাঙ্গালিত্ব জড়িয়ে রয়েছে। তাই আমাদের তাদের বইয়ের সাথে পরিচিত হওয়ার প্রয়োজন রয়েছে। আর সৈয়দ মুজতবা আলী তো বলেই দিয়েছেন মানব জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল তিনটি। আর সেগুলো হল বই, বই এবং বই। তাই আর দেরী কেন আজই বসে যান পছন্দের কোন বই নিয়ে। |
বহুল পঠিত বাঙ্গালী লেখকদের তালিকা
“পণ্ডিত লিখেছেন- 'ধনীরা বলে, পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম কিন্তু জ্ঞানীরা বলেন, না, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? আমি নিজে জ্ঞানে সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটে আমি বিচক্ষণ জ্ঞানের চক্ষু-গোচর করতে চাই। ধনীর মেহন্নতের ফল হল টাকা। সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয়, তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান, এবং শুধু তাই নয়, অধিকাংশ সময়েই দেখা যায়, জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। পক্ষান্তরে, জ্ঞানচর্চার ফল সঞ্চিত থাকে পুস্তকরাজিতে এবং সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না।- বই পড়তে পারে না।'- বই কেনা.”
- Syed Muztaba Ali