Posts Tagged ‘সুনীল গঙ্গোপাধ্যায়’

07.18
10

চায়ের দোকানে – সুনীল গঙ্গোপাধ্যায়

by কাব্যউন্মাদ ·

লণ্ডনে আছে লাস্ট বেঞ্চির ভীরু পরিমল,

রথীন এখন সাহিত্যে এক পরমহংস

দীপু তো  শুনেছি খুলেছে বিরাট কাগজের কল

এবং পাঁচটা চায়ের বাগানে দশআনি অংশ

তদুপরি অবসর পেলে হয় স্বদেশসেবক;

আড়াই ডজন আরশোলা ছেড়ে ক্লাস ভেঙেছিল পাগলা অমল
সে আজ হয়েছে মস্ত অধ্যাপক!

কি ভয়ংকর উজ্জ্বল ছিল সত্যশরণ

সে কেন নিজের কণ্ঠ কাটলো ঝকঝকে ক্ষুরে -

এখনো ছবিটি চোখে ভাসলেই জাগে শিহরণ

দূরে চলে যাবে জানতাম, তবু এতখানি দূরে ?

গলির চায়ের দোকানে এখন আর কেউ নেই

একদা এখানে সকলে আমরা স্বপ্নে জেগেছিলাম

এক বালিকার প্রণয়ে ডুবেছি এক সাথে মিলে পঞ্চজনেই

আজ এমনকি মনে নেই সেই মেয়েটিরও নাম।

Related posts