Posts Tagged ‘শক্তি চট্টোপাধ্যায়’

07.21
10

কালিদাসের মেঘদূত শ্লোক ০১-০২ – অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়

by admin ·


কুবের অভিশাপে মহিমা গেলো খোয়া বিরহভার হল দূরূহ
যক্ষ একাকি সে না-কাজ ফলদোষে পেলেন গুরু এই শাস্তি
বসতি রামগিরি, যেখানে ছায়া দেয় নিবিড়নীল ঐ তরুগণ
সেখানে ধারাজল পুন্য হয়ে আছে জনকতনয়ার স্পর্শে ।


হয়েছে কাঠিসার কান্তাবিরহিত খসেছে কঙ্কন কনকের
অসহ কয়মাস কীভাবে কেটে গেল কামুক অনুমানে বুঝে নাও -
সহসা মেঘ ওঠে ধূসর গিরিতটে প্রথমদিন এলো আষাঢ়ের-
সেখানে ঝুকে আছে ক্রীড়ায় রত যূথ পতির গৌরব পাহাড়ে ।


কশ্চিত্ কান্তাবিরহগুরুণা স্বাধিকারাত্প্রমত্তঃ
শাপেনাস্তঙ্গমিতমহিমা বর্ষভোগ্যেণ ভর্তুঃ .
যক্ষশ্চক্রে জনকতনযাস্নানপুণ্যোদকেষু
স্নিগ্ধচ্ছাযাতরুষু বসতিং রামগির্যাশ্রমেষু


তস্মিন্নদ্রৌ কতিচিদবলাবিপ্রযুক্তঃ স কামী
নীত্বা মাসান্ কনকবলযভ্রংশরিক্তপ্রকোষ্ঠঃ .
আষাঢস্য প্র(শ)থমদিবসে মেঘমাশ্লিষ্টসানুং
বপ্রক্রীডাপরিণতগজপ্রেক্ষণীযং দদর্শ

Related posts