Posts Tagged ‘বিষ্ণু দে’

07.1
10

তিনটি কাঠবিড়ালী – বিষ্ণু দে

by admin ·

অনেক দিনের অনেক যত্নে কমিয়েছি সন্ত্রাস।

এদিকে আমার ছুটি শেষ হ’ল প্রায়,

আজ তিনটেতে গাছ থেকে নেমে বসেছিলো জানলায়।
এত ভীরু এত বিনীত কেন যে! এরাই তো ছিল খাস
সমুদ্র-জয়ী সীতা-সন্ধানী সেতুবন্ধের সঙ্গী;
দীন সজ্জন সাহসী উত্সাহিত
মজুরেরই মত ভঙ্গী।

এরা কেন ভয়ে ডালে-ডালে ঘোরে আজ?
এরা কোনও কালে করেনি তো লাফঝাঁপ
রামরাজত্বে সরকারি রামদাস!
যদিচ এদেরই কোমল অঙ্গে পাঁচ-আঙুলের ছাপ।

অনেক যত্নে নামিয়েছি আজ গাছ থেকে জানলায়
ভাবছি এখন কি ক’রে বাঁচাব এদের এ-বিশ্বাস!

হোটেল ছাড়ার সময় হয়েছে প্রায়।।

Related posts