Posts Tagged ‘ফেদেরিকো গার্থিয়া লোরকা’

07.15
10

প্রথম আকাঙ্খার ছোট্ট গান – ফেদেরিকো গার্সিয়া লোরকা

by admin ·

অনুবাদ:ইমন জুবায়ের

সবুজ সকালে
হতে চাই হৃদয়।
হৃদয়।

আর গানের পাখি
হব ভর সন্ধ্যায় ।
গানের পাখি।

(আত্মা,
কমলার রঙে যাও।
আত্মা,
ভালোবাসার রঙে যাও।)

কোলাহল মূখর সকালে
আমি হতে চাই আমি।
হৃদয়।

আর আসন্ন সন্ধ্যায়
আমি হতে চাই আমার কন্ঠস্বর।
গানের পাখি।

আত্মা,
কমলার রঙে যাও।
আত্মা,
ভালোবাসার রঙে যাও।

Related posts