Posts Tagged ‘গ্যাব্রিয়েলা মিস্ত্রাল’

02.2
10

আমি একা নই – গাব্রিয়েলা মিস্ত্রাল

by admin ·

অনুবাদ:ইমন জুবায়ের

রাত্রি, এটি পরিত্যক্ত
সমুদ্র থেকে পাহাড়।
অথচ আমি, যে তোমাকে কাঁপায়,
আমি একা নই!

আকাশ, এটিও পরিত্যক্ত
যেহেতু, চাঁদ পড়েছে সমুদ্রে।
অথচ আমি, যে তোমাকে ধরে থাকে,
আমি একা নই!

পৃথিবীও পরিত্যক্ত
দেখ যে, বাঁচা কী করুন।
অথচ আমি, যে তোমাকে জড়িয়ে থাকে,
আমি একা নই!

Related posts