কবিতা .... কবিতা .... কবিতা » বাংলা কবিতা

মাটির হাতে – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এ কোন্ যন্ত্রণা দিবসে,  আর

এ কোন্ যন্ত্রণা রাতে;

আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার

মাটিতে গড়া দুই হাতে।

বোঝেনি, রাত্রির ঝোড়ো হাওয়ায়

যখন চলে মাতামাতি,

জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায়

জ্বালাতে নেই মোমবাতি।

ভেবেছে, সবখানে খোলা দুয়ার

দ্যাখেনি দেয়ালের লেখা;

এবং বোঝেনি যে বারান্দার

ধারেই তার সীমারেখা।

তবু সে গিয়েছিল বারান্দায়,

কাঁপেনি তবু তার বুক;

তবু সে মোমবাতি জ্বেলেছে, হায়,

দেখেছে আকাশের মুখ।

এখন যন্ত্রণা দিবসে, আর

এখন যন্ত্রণা রাতে।

আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার

মাটিতে গড়া দুই হাতে।

তুমি বরং কুকুর পোষো – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
[তসলিমা নাসরীন এর যে কবিতার বিপরীতে রুদ্র এ কবিতাটা লিখেছিলেন, সেই কবিতাটি কারো সংগ্রহে থাকলে দয়া করে শেয়ার করুন]

তুমি বরং কুকুর পোষো,

প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়,

তোর জন্য বিড়ালই ঠিক,

বরং তুমি বিড়ালই পোষো

খাঁটি জিনিস চিনতে তোমার ভুল হয়ে যায়

খুঁজে এবার পেয়েছ ঠিক দিক ঠিকানা

লক্ষী সোনা, এখন তুমি বিড়াল এবং কুকুর পোষো

শুকরগুলো তোমার সাথে খাপ খেয়ে যায়,

কাদা ঘাটায় দক্ষতা বেশ সমান সমান।

ঘাটাঘাটির ঘনঘটায় তোমাকে খুব তৃপ্ত দেখি,

তুমি বরং ওই পুকুরেই নাইতে নামো

উংক পাবে, জলও পাবে।

চুল ভেজারও তেমন কোন আশঙ্কা নেই,

ইচ্ছেমত যেমন খুশি নাইতে পারো।

ঘোলা পানির আড়াল পেলে

কে আর পাবে তোমার দেখা।

মাছ শিকারেও নামতে পারো

তুমি বরং ঘোলা পানির মাছ শিকারে

দেখাও তোমার গভীর মেধা।

তুমি তোমার স্বভাব গাছে দাঁড়িয়ে পড়ো

নিরিবিলির স্বপ্ন নিয়ে আর কতকাল?

শুধু শুধুই মগজে এক মোহন ব্যধি

তুমি বরং কুকুর পোষো, বিড়াল পোষো,

কুকুর খুবই প্রভুভক্ত এবং বিড়াল আদরপ্রিয়

তোমার জন্য এমন সামঞ্জস্য তুমি কোথায় পাবে ?

বোধ – সপ্তর্ষি বিশ্বাস
কোনোদিন ভোর না হতেই

শরতের মেঘগুলি

দলবেঁধে ঢুকেপরে অসহায় এ মাথার ভিতরে…

তারপর সারাদিন ধরে

স্বপ্ন নয়,শান্তি নয়,ভালোবাসা নয়

হৃদয়ের মাঝে শুধু আকাশের পুনর্জন্ম হয়…

এ মাথার মৃত্যুহলে

এ খুলি চিতায় পোড়ে, তবু

আকাশেরা থেকেযায় আকাশের আড়ালে কোথাও,

মাঝে মাঝে ফিরেএসে

ঢুকেগেলে অন্যকোনো অসহায় মাথার ভিতরে

তাহারো খুলিতে শুধু সারাদিন ধরে

স্বপ্ন নয়,শান্তি নয়,ভালোবাসা নয়

হৃদয়ের মাঝে শুধু আকাশের অন্তহীন পুনর্জন্ম হয়…

—— আদিলেখনঃ ২৬/০৬/২০০৯,ফিরে লেখাঃ ২০/৪/২০১০

উত্তরের সূত্রগুলি – সপ্তর্ষি বিশ্বাস
মাঝে মাঝে এভাবেই এসে

স্পষ্ট করে বলে যেও প্রতিটি উত্তর

কেন না প্রতিটি দৃশ্য এতোবেশী প্রশ্ন নিয়ে আসে

সন্দিহান হয়ে উঠি কোথাও আছো কি তুমি

এই কথা ভেবে …

আমার জানালা দিয়ে উড়ে আসে ঝরা পাতা গুলি

অথবা অচেনা পাখি শীতের সকালে

কিংবা মায়ের মুখে বয়সের হিজিবিজি রেখা

সকলেরি মর্মে ঐ পরিচিত প্রশ্ন জেগে থাকে,

যদিও উত্তর নেই,কোনো দিন,কারো কাছে,কোনোও প্রশ্নের,

তবুও হঠাৎ তুমি কাছা কাছি এলে মনেহয়

উত্তরের সূত্রগুলি কোনো দিন পাওয়া যেতে পারে প্রকৃতই…

——  ১৯/০২/২০১০

ফসিল – সপ্তর্ষি বিশ্বাস
[ উৎসর্গ : শ্রীমান সূর্য্যশেখর, শ্রীমতী অর্চ্চিতা ]

খোকা। বাবা, আমি পাখি হতে চাই।

বাবা। আমিও চেয়েছি পাখি হতে …

খোকা। তাহলে হলে না কেন? বলো –

বাবা। ডানাগুলি একদিন কোথায় হারিয়ে গেলো,কবে …

খোকা। চলো তবে খুঁজি ঐ ডানা –

বাবা। খুঁজবো, তবে আজ নয়, অন্যদিন, পরে …

খোকা। কতো পরে? কাল? পরশু?

না’কি আরো পরে?

বাবা। মনে হয় সেই ডানা এখন ফসিল হয়ে গেছে …

খোকা। ফসিল কিসের নাম? ফসিল কোথায় থাকে বাবা?

বাবা। ফসিল আসলে স্বপ্ন,

স্বপ্ন মরেনা শুধু হারানো স্বপ্নেরা

কখনো ঘুমিয়ে পরে – পাহাড়ে,পাথরে…

কখনো নদীর জলে ডুবেগিয়ে তারা

নদীর অনেক নীচে ঘুম যায়, যেমন বৃষ্টিরা

বর্ষা শেষ হলে পরে

মেঘের পাহাড়ে গিয়ে

ঘুমন্ত ফসিল হয়ে থাকে …

খোকা। আবার কখন তারা জাগে?

বাবা। তারা জাগে

ভুলকরে কেউ যদি হাত রাখে তাদের শরীরে,

তারা জাগে যদি কারো ছায়া

কোনো ভাবে পরে গিয়ে তাদের গভীরে …

তাহলে স্বপ্নে এসে আবারো স্বপ্ন হয়ে তারা

ঘুমানো নদীকে ডেকে তোলে …

খোকা। তোমার হারানো ডানা – জানো তুমি – কোথায় ফসিল হয়ে আছে?

বাবা। সে এক নদীর দেশে,

বহু পথ,মাঠ,বন,পাহাড় পেরিয়ে…

খোকা। সেখানে যাইনা কেন একদিন –

পক্ষীরাজ ঘোড়া কিংবা ময়ূরপংখী নৌকা দুজনে ভাসিয়ে…

বাবা। সেখানে গিয়েছি আমি … একদিন …

…শরতের নীল এক নরম বিকালে …

খোকা। তারপর? সেখানে কি পেলে?

বাবা। সেখানে পাহাড় শুধু,

পাহাড়ের কোলে কোলে গুহা কালো কালো …

আমি গিয়ে নীচে দাঁড়াতেই

ঝুপকরে সন্ধ্যা নেমে এলো।

খোকা। তারপর?

তারপরে বলো –

বাবা। তারপর পাহাড়ের কুয়াশার থেকে

মস্ত এক লাঠি হাতে নিয়ে

একজন লোক নেমে এসে

আমাকে বল্লো ডেকে অন্ধকার চোখে

‘এখানে এসেছো ফের? এইখানে?

কি চাও আবার?’

আমি ভিতু ভিতু স্বরে জানালাম ‘ এখানে আমার

ডানার ফসিল আছে…শুনেছি…কোথাও …’

হাসলো সে, তারপর বাঁকানো আংগুলে

আমাকে দেখিয়ে দিল একখানি অন্ধকার গুহা …

তারপরই মিশে গেল কুয়াশার ভিড়ে …

খোকা। তুমি ঐ গুহায় কী পেলে?

বাবা। ঐ গুহাতেই আমি সেই রাতে খুঁজেপাই তোকে।

আদিলেখনঃ ২/৮/২০০৮

ফিরেলেখাঃ ৩/৪/২০১০