[নতুন কবিদের প্রতি আহবান :

দয়া করে কবিতার নামের পর আপনার নাম ও যুক্ত করুন। ]

আপনাকে কবিতা ব্লগে স্বাগতম । কবিতা মানুষের মননের কথা বলে। তাই আত্নার উপলব্ধির জন্য কবিতার চর্চা বাড়ানো দরকার । আপনাদের সাহায্য করতে কবিতার এই অনলাইন আর্কাইভের যাত্রা । তবে আমাদের কয়েকজনের জন্য এ কাজ বেশ কঠিন । আপনারা… Continue reading | 8 Comments

{ 8 comments }

এই মাতোয়ালা রাইত – শামসুর রাহমান

January 30, 2012

হালায় আজকা নেশা করছি বহুত। রাইতের
লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টির খানকি
মাগীর চক্ষুর কাজলের টান এই মাতোয়ালা
রাইতের তামাম গতরে। পাও দুইটা কেমুন
আলগা আলগা লাগে, গাঢ়া আবরের সুনসান
আন্দরমহলে হাঁটে। মগর জমিনে বান্ধা পাও

আবে, কোন্ মামদির পো সামনে খাড়ায়? যা কিনার,
দেহস না হপায় রাস্তায় আমি নামছি, লৌড় দে;
না অইলে… Continue reading

Read the full article →

যে যে কারনে আমি কষ্ট পাই – মহাদেব সাহা

January 30, 2012

খেতে বসে, ঘুমোতে গিয়ে
হাঁটতে হাঁটতে আমি কষ্ট পাই

কোনোদিন হঠাৎ ইচ্ছে হলে
গোলাপ ছিঁড়তে গিয়ে কষ্ট পাই
আমি কষ্ট পাই আকস্মিক, কথা
বলতে বলতে অপ্রত্যাশিতভাবে
আমি কষ্ট পাই রেস্তরাঁয়, পার্কে,
সিনেমা হলে, পোস্টাপিসের বারান্দায়
সহকর্মীদের পাশে বসে চা খেতে খেতে,
আমি প্রতিদিন বিভিন্নভাবে কষ্ট পাই

কারো সাথে কোনো মনোমালিন্য থেকে নয়,
কখনো… Continue reading

Read the full article →

মুক্তি ভাবনা-শাহ মাইদুল ইসলাম

January 30, 2012

অধির হয়ে…..
ধনুকের অর্ধচন্দ্র বুকে শিকড় ডুবিয়ে রাখা
ভ্রাজক তীরের মত-মগজ টান করে
রক্তে বাড়িয়ে চলেছি নিঃস্বরনের মাত্রা,
আকাঙ্খার হরমোন সব।

কাঙ্খিত কোন কাল নেই
কাঙ্খিত কোন স্থান নেই
কোন স্বপ্নের প্রতি আস্থা, বিশ্বাস নেই
নিজেকে অবিশ্বাস করার চোরাবালিতে রাখি পা।

এমন অবিশ্বাসী আমি;
আগুন, বাতাস, জল, মাটির ধাঁধনো বৈচিত্রে
সমস্ত স্পর্শকাতরতা অস্বীকার… Continue reading

Read the full article →

হাজার এক রাত- শাহ মাইদুল ইসলাম

January 30, 2012

যখন রাতের জন্য কোন গল্প ছিল না
এক অদ্ভুত খেয়ালে……

যেন শেষ হবার নয়
অথবা হবে হয়তোবা শেষ
এক রাতে এসে,
সব রাতের শেষে-
অন্তিম রেশটুকু তার শুধু বেঁচে আছে।

বাদশাহ নামদার,
টেনে ধরি রাতের কারবার গল্প সহযোগে
দানব আর মানুষের কুটচাল
চলতে- চলতে- চলতে
কৌতুহলের ঢাউস বেলুন ফুলতে ফুলতে
আর এক রাতে… Continue reading

Read the full article →

সর্বশেষ খারাপ কবিতা- শাহ মাইদুল ইসলাম

January 28, 2012

বিধি মোতাবেক, তোমাকে কতল হতে হবে
ঈশ্বরের সন্তানদের হাতে।

একটা ঝরা পাতায় তুমি খোঁজ মৃত্যুর স্বরুপ,
আবার, নার্সিসাসের মত আত্বপ্রেমে মশগুল;-
ঈশ্বর স্ত্রোত পাঠ করো গভীর অভিনিবেশে,
আবার, ব্যাপৃত হও সৃষ্টির জটিল রসায়নে।

কী খোঁজ তুমি?
অথবা, কী এত বোঝার থাকে?

যাবতীয় শুভবোধ যে শৃঙ্খলাবদ্ধ যাদু-পুস্তকে,
এবং এর পর আর কিছু? প্রচারনাই… Continue reading

Read the full article →

শিশির- পল সেলান; অনুবাদ- খোন্দাকার আশরাফ হোসেন

January 28, 2012

শিশির।
আর আমি শুয়েছিলাম তোমার সাথে, তুমি, আবর্জনার মধ্যে,
একটি থিকথিকে চাঁদ
আমাদের উপর করেছিল উত্তরের শিলাবৃষ্টি,

আমরা গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছিলাম
আমরা গুঁড়ো হয়ে হচ্ছিলাম এক:

ঈশ্বর রুটিটি ভাঙলেন,
রুটিটি ঈশ্বরকে ভাঙল।… Continue reading

Read the full article →

প্রহর-ভর্তি তোমার হাত- পল সেলান; অনুবাদ- খোন্দকার আশরাফ হোসেন

January 28, 2012

প্রহর-ভর্তি তোমার হাত, তুমি এলে আমার কাছে- আর আমি বললাম;
তোমার চুল বাদামি নয়।
তাই তুমি তোমার চুল তুলে দিলে দুঃখের দাঁড়িপাল্লায়, সে হলো
আমার চেয়ে ভারী…

জাহাজে চড়ে ওরা আসে তোমার কাছে, ওকে করে পণ্য, তারপর
কামনার বিপণীবিতানে বিক্রির জন্য সাজায়….
তুমি গভীর থেকে আমার দিকে চেয়ে হাসো, আমি কাঁদি তোমার জন্য
হাল্কা… Continue reading

Read the full article →

এক এশীয় ভাইয়ের জন্য- পল সেলান; অনুবাদ- খোন্দকার আশরাফ হোসেন

January 28, 2012

আত্ম-রূপান্তরিত
বন্দুকেরা
স্বর্গে উঠে যায়,
দশটি
বোমারু বিমান হাই তোলে,
এক দ্রুত-গোলাবর্ষী পুষ্পিত হয়,
শান্তির মতো নিশ্চিত,

একমুঠোভর্তি ধান
তোমার বন্ধুর মতো মরে যায়।… Continue reading

Read the full article →

সেপ্টেম্বর অন যশোর রোড – অ্যালেন গিন্সবার্গ

January 28, 2012

শত শত চোখ আকাশটা দেখে, শত শত শত মানুষের দল,
যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি কাদামাটি জল।
কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে,
আকাশে বসত মরা ইশ্বর, নালিশ জানাবে ওরা বল কাকে।
ঘরহীন ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ী দেশ,
মাথার ভিতরে বোমারু বিমান, এই কালোরাত কবে হবে শেষ।
শত… Continue reading

Read the full article →

প্রজ্ঞাময় সৌন্দর্যের গান – পার্সী বীশি শেলী

January 28, 2012

অনুবাদ: রেজা নুর

১.

ভয়ানক ছায়াটা কোনো অদৃশ্য শক্তির
বেড়ায় ভেসে অদেখা আমাদের মাঝে,— আসে
এই বিচিত্র পৃথিবীতে অস্থির ডানায় ভাসে
যেমন গ্রীষ্মের বাতাস ফুলে ফুলে অস্থির—
পাইনের পাহাড়ে চাঁদের আলো ঝরে ঝিরঝির,
চঞ্চল এক চাহনি যেনো ঘোরে
সব মানুষের মুখে আর অন্তরে;
সন্ধ্যার স্বর ও রঙের মতো হাসে,—
তারার আলোয় মেঘ ছড়িয়ে… Continue reading

Read the full article →