Bangla books
 

হুমায়ূন আহমেদ



হুমায়ূন আহমেদ

 


জনপ্রিয় বাংলাদেশি লেখক, উপন্যাসিক,নাট্যকার,চলচিত্রকার । .

 

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ফয়জুর রহমান আহমদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি শহীদ হন। তার মা আয়েশা আখতার খাতুন পিতার মৃত্যুর পর তাদের বুকে আগলে বড় করেন। তার অনুজ অধ্যাপক এবং কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল এবং সর্বকনিষ্ঠ ভ্রাতা রম্য সাহিত্যিক এবং কার্টুনিষ্ট আহসান হাবীব।হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন আহমেদ। তাদের বিয়ে হয় ১৯৭৩ সালে। এই ঘরে তাদের তিন মেয়ে এবং এক ছেলে ।১৯৯০ খৃস্টাব্দের মধ্যভাগ থেকে শীলা আহমেদের বান্ধবী এবং তার বেশ কিছু নাটক-চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী শাওনের সাথে হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠতা জন্মে। এর ফলে সৃষ্ট পারিবারিক অশান্তির অবসানকল্পে ২০০৫-এ গুলতেকিনের সঙ্গে তাঁর সর্ম্পকের ইতি টানেন এবং ঐ বছরই শাওনকে বিয়ে করেন। এ ঘরে তাদের এক ছেলে আছে ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে বিএসসি এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন পিএইচডি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন । পরবর্তীতে তিনি অধ্যাপনা ছেড়ে দেন লেখালিখি, নাটক নির্মাণ এবং চলচ্চিত্র নির্মাণে বেশি সময় দেয়ার জন্য। তার প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে।হিমু এবং মিসির আলী তার সৃষ্টি জনপ্রিয় চরিত্র। তিনি বাংলা একাডেমী পুরস্কার , একুশে পদক,জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বহু পুরষ্কারে ভূষিত।



Your Ad Here








© 2010 rashal.com — আপনার অনলাইন বাংলা বই এর পাঠাগার