

 |

আনিসুল হক
বাংলাদেশি লেখক, উপন্যাসিক,নাট্যকার এবং সাংবাদিক।
আনিসুল হক একজন জনপ্রিয় বাংলাদেশী লেখক, নাট্যকার ও সাংবাদিক। আনিসুল হকের জন্ম ১৯৬৫ সালের ৪ মার্চ রংপুরের নীলফামারীতে।তার পিতা পিতা মোঃ মোফাজ্জল হক, মাতা মোসাম্মৎ আনোয়ারা বেগম।তিনি রংপুর জিলা স্কুল থেকে ১৯৮১ সালে এস.এস.সি. এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এইচ.এস.সি. পাস করেন। উভয় পরীক্ষাতেই সম্মিলিত মেধাতালিকায় স্থান পান। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) পুরকৌশল বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা পাস করে ১৯৮৬ খৃস্টাব্দে বাংলাদেশ সরকারের রেলওয়ে বিভাগে যোগদান করেন। তবে অল্প কিছুদিন চাকরি করার পরই তা ছেড়ে দেন। তাঁর মূল ঝোঁক লেখালেখিতে। বর্তমান পেশা সাংবাদিকতা। তিনি ১৯৮৭ সালে সাপ্তাহিক দেশবন্ধু পত্রিকার সহসম্পাদক, ১৯৮৯ সালে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকার নির্বাহী সম্পাদক, ১৯৯১ সালে সাপ্তাহিক খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক হন। ১৯৯৩ থেকে ১৯৯৮ পর্যন্ত দৈনিক ভোরের কাগজের সহকারী সম্পাদক দায়িত্ব পালন করেন। এরপর থেকে আজ পর্যন্ত দৈনিক প্রথম আলোর উপসম্পাদক পদে রয়েছেন।তাঁর সবচেয়ে বিখ্যাত উপন্যাস মা ২০০৩ সালে প্রকাশিত হয়।নিধুয়া পাথার, আয়েশামঙ্গল, খেয়া, ফাঁদ, অন্ধকারের একশ বছর, বেকারত্বের দিনগুলিতে প্রেম, ভালোবাসা আমি তোমার জন্য কাঁদছি প্রভৃতি তার জনপ্রিয় উপন্যাস।

|