

 |

Syed Ismail Hossain Siraji
Bengali writer.
Syed Ismail Hossain Siraji was born on 13th July 1880 in Sirajganj. He added the suffix Shiraji in honour of his home region. His family was so poor to bear his educational expenses. In 1886 he was admitted in Pathshala. Later on he was admitted in Bonuarilal High school. He wanted a Muslim revolution and went to Turkey in 1912 with a medical team during the Balkan War. He was active in politics, and was affiliated with Indian National Congress and the Muslim League. He was convicted for two years for so called anti-state activities. Anal Probah, Turaska Bhraman, Spen Bijay, Roy Nandini are his well known books. Many say "Roy Nandini" is his best literary work. Syed Ismail Hossain Siraji died on 17 July 1931 at the age of 51 years.

ইসমাইল হোসেন সিরাজী ১৮৭৯ সালের ১৮ জুলাই সিরাজগঞ্জে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল করিম এবং মায়ের নাম নূরজাহান খাতুন। তিনি এলাকার পাঠশালাতেই লেখাপড়া শুরু করেন। এরপর তিনি সিরাজগঞ্জের স্থানীয় জ্ঞানদায়িনী মধ্য ইংরেজি স্কুল ও সিরাজগঞ্জ বিএল হাই স্কুলে পড়াশোনা করেন। দারিদ্র্যের কারণে তিনি বেশিদূর পড়াশোনা করতে না পারলেও নিজের চেষ্টায় সাহিত্য, ইতিহাস, ধর্ম নীতি, সমাজ নীতি ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন। তার প্রথম গ্রন্থ ‘অনল প্রবাহ' । এই কাব্য গ্রন্থের জন্য তিনি দু'বছর কারা ভোগ করেন। তিনি তুরস্কের সুলতানের আহবানে তুরস্কের হয়ে বলকান যুদ্ধে যোগদান করেন। যুদ্ধ শেষ হওয়ার পর স্বাস্থ্য বিভাগের ইন্সপেক্টর পদে তার কর্মদক্ষতায় তুরস্ক সরকার মুগ্ধ হয়ে তাকে ‘গাজী' উপাধিতে ভূষিত করে। অনল প্রবাহ,তারা-বাঈ, রায়নন্দিনী, তুরস্ক ভ্রমণ তার উল্লেখযোগ্য রচনা। তিনি ১৯৩১ সালে ৫১ বছর বয়েসে মৃত্যু বরন করেন।
|