

 |

Rabindranath Tagore
Great bangali poet,novelist,dramatist, philoshopher,artist,composer .
Rabindranath Tagore born in a cultured and aristocratic family in Kolkata in 7 may 1861. Tagore's early life was spent in an atmosphere of philosophical cross-current involving arts, literature, music and painting. He composed his first poem as seven years old boy in 1868. His first book of poetry published in 1878. He Left India for higher education in same year. He Married Mrinalini Debi in 1883. A collection of his poems named Manasi published in 1890.In 1901 he founded the school named Santiniketan at Bolpur in Birbhum. The school was a great success and later blossomed into Biswabharati. It became a great seat of culture and learning. In 1910 he composed ‘Gitanjali', which is the one of the best of world literature. In 1912 he translated Gitanjali into English and published it. In English it is known as ‘song of offerings'. Tagore got Nobel Prize for this in 1913. In 1915 he conferred the title “Sir" by the British king. He renounced the British title as a protest against Jalianwala massacre by the British colonial rulers in India in 1919. In 1924 he founded the Biswa Bharati University at Santi Niketan. In 1929 he directed his creative energy into painting. In 1939 he requested Gandhi to lift ban on Netaji Subhash Chandra Basu. In 7 Aug 1941 he breathed his last in Kolikata leaving behind a huge cultural legacy.

রবীন্দ্রনাথ ঠাকুর ( ৭ই মে , ১৮৬১ - ৭ই আগস্ট , ১৯৪১ ) ( ২৫শে বৈশাখ , ১২৬৮ - ২২শে শ্রাবণ , ১৩৪৮ বঙ্গাব্দ) বাংলা সাহিত্যের তথা বিশ্ব সাহিত্যের এক দিকপাল কবি , ঔপন্যাসিক , গল্পকার , গীতিকার , সুরকার , নাট্যকার ও দার্শনিক। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন।বাঙলা সাহিত্যকে তুলে ধরেন বিশ্ব দরবারে। তিনি তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে তিনি প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্য তার সারা জীবনের কর্মে সমৃদ্ধ হয়েছে। সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে তিনি বিশ্বকবি , কবিগুরু ও গুরুদেব নামে পরিচিত। তিনিই বিশ্বের একমাত্র কবি যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘ আমার সোনার বাংলা' এবং ভারতের জাতীয় সঙ্গীত ‘ জন গণ মন' উভয়ের রচয়িতা তিনি। বলা যায় তাঁর হাতে বাঙালির ভাষা ও সাহিত্য , শিল্পকলা ও শিল্প চেতনা নতুনভাবে নির্মিত হয়েছে। বলা হয় বাঙ্গালি জাতির পুরো জীবনের ব্যবহৃত ভাষা তিনি তার সাহিত্যে রেখে গেছেন।
কলকাতার পিরালী ব্রাহ্মণ সমাজের অন্তর্গত রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম কবিতা লিখেছিলেন মাত্র আট বছর বয়সে। ১৮৭৭ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রথম ছোট গল্প এবং নাটক লিখেন। এর আগেই প্রথম প্রতিষ্ঠিত কাব্যের জন্ম দিয়েছিলেন যা ভানুসিংহ ছদ্মনামে প্রকাশিত হয়। পারিবারিক শিক্ষা , শিলাইদহের জীবন এবং প্রচুর ভ্রমণ তাকে প্রথাবিরুদ্ধ এবং প্রয়োগবাদী হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছিল। তিনি ব্রিটিশ রাজের প্রবল বিরোধিতা করেন এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেন। তার পুরো পরিবারের পতন এবং বাংলার বিভক্তিরেখার নিদর্শন তাকে দেখতে হয়েছিল। এদিক থেকে তার জীবনকে দুঃখী বলতেই হয়। কিন্তু তার কবিতা , অন্যান্য সাহিত্য আর বিশ্বভারতী প্রতিণ্ঠা তার জীবনকে যে মহিমা দান করেছে তা আজীবন টিকে থাকবে।
|