download bangla ebooks
 

Bibhutibhushan Bandopadhyay



Bibhutibhushan Bandopadhyay

 


A bangali novelist and short story writer .

Bibhutibhushan Bandopadhyay was a Bengali novelist and writer. Bandopadhyay was born in Ghoshpara-Muratipur village, in the 24 Parganas of Bengal, British India in 12 September 1894 at his maternal uncle's house. His father, Mahananda Bandyopadhyay, was a scholar of Sanskrit and a Kathak that means one who tells stories for living. His early days were spent in abject poverty. He completed his undergraduate degree in History, at the Surendranath College, Kolkata; but he could not afford to enroll for the postgraduate course at the University of Calcutta. He married Gouri Devi, but she died in childbirth after only a year of their marriage. At age 46, Bibhutibhushan married again Rama Chattopadhyay. Their only son, Taradas, was born in 1947. In 1928 his first novel and a great masterpiece, Pather Panchali (also known in English as Song of the Little Road) was published. It made him instantly popular. Bibhutibhushan's works are mostly concerned with the lives of people from rural Bengal. His writings come alive with vibrant and thoroughly normal characters from the countryside. His most well known book, Pather Panchali incorporated (along with Aparajito and Apur Sansar) into the memorable Apu Trilogy films by Satyajit Ray. He died on 1 November, 1950, of a heart attack while staying at Ghatshila.



Online Books

Download eBooks by Bibhutibhushan Bandopadhyay

Your Ad Here


Authors

Biography Bibhutibhushan Bandopadhyay

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী গ্রাম ঘোষপাড়া-সুরারিপুরে নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস উত্তর ২৪ পরগণা জেলার বারাকপুর গ্রামে। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত এবং কথক। পাণ্ডিত্য এবং কথকতার জন্য তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। মাতা মৃণালিনী দেবী।পাঁচভাইবোনের মধ্যে বিভূতিভূষণ ছিলেন সবার বড়।পিতার কাছে বিভূতিভূষণের পড়ালেখার প্রাথমিক পাঠ শুরু হয়। এর পর নিজ গ্রাম ও অন্য গ্রামের কয়েকটি পাঠশালায় পড়াশোনার পর বনগ্রাম উচ্চ ইংরাজী বিদ্যালয়ে ভর্তি হন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। এখানে তিনি অবৈতনিক শিক্ষার্থী হিসেবে পড়ালেখার সুযোগ পেয়েছিলেন। ১৯১৪ সালে প্রথম বিভাগে এনট্রান্স এবং ১৯১৬ সালে কলকাতার রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) থেকে প্রথম বিভাগে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯১৮ সালে একই কলেজ থেকে বিএ পরীক্ষায়ও ডিস্টিইংশনসহ পাশ করেন। এরপর তিনি এমএ ও আইন বিষয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে শিক্ষকতার চাকুরী নেন।তৃতীয় শ্রেণীতে পড়ার সময় বসিরহাটের মোক্তার কালীভূষণ মুখোপাখ্যায়ের কন্য গৌরী দেবীর সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের এক বছর পরই গৌরী দেবীর মারা যান। স্ত্রীর শোকে তিনি কিছুদিন প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন। পরে ১৩৪৭ সালের ১৭ অগ্রহায়ন (ইংরেজি ৩ ডিসেম্বর, ১৯৪০) তারিখে ফরিদপুর জেলার ছয়গাঁও নিবাসী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের মেয়ে রমা দেবীকে বিয়ে করেন। বিয়ের সাত বছর পর একমাত্র সন্তান তারাদাস বন্দোপাধ্যায় (ডাকনাম বাবলু) জন্মগ্রহণ করেন।১৯২৮ সালে বিভূতিভূষণের তথা বাংলা সাহিত্রের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস প্রকাশিত হয়।বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসের কাহিনীকে চলচ্চিত্রে রুপদান করেন।পথের পাঁচালী উপন্যাসটি ভারতীয় ভাষা এবং ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে।এই মহান কথাসাহিত্যিক ১৯৫০ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর তারিখে বিহারের(বর্তমানে ঝাড়খন্ড) ঘাটশিলায় মৃত্যুবরণ করেন।

Your Ad Here







© 2010 rashal.com — your free online bangla books library.